ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলায় মাদকসহ দুইজন আটক

অপরাধ | হিজলা প্রতিনিধি

(১ বছর আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ১১:৩৯ অপরাহ্ন

banglahour

বরিশালের হিজলা উপজেলায় মাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার মাউলতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা গ্রামের আবুল মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বর (২৬) এবং বাজিতখা গ্রামের আবদুর রহমান হাওলাদারের ছেলে নাইম হাওলাদার (২৯)। হিজলা থানার এসআই নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস টিম নিয়ে অভিযান চালানো হয় এবং মাদকসহ হাতেনাতে দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। এ বিষয়ে কোনো ছাড় নেই।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম