খুলনা মহানগরীতে চোরাই মালামালসহ দুইজনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট রাতের দিকে লবণচরা থানাধীন হরিণটানা রিয়াবাজার এলাকায় অভিযান চালানো হয়। এর প্রেক্ষিতে গত ৫ আগস্ট খুলনা সদর থানাধীন সাতরাস্তা মোড়ের নূর কাচ্চি হাউজ রেস্টুরেন্ট থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি হওয়ার ঘটনায়, শোরীফা আলমের এজাহারের ভিত্তিতে মামলা রুজু করা হয়।
অভিযানে গ্রেফতার করা হয়—
আহাদ আলী (৪৫), পিতা-রাশেদ শেখ, হরিণটানা রিয়াবাজার, লবণচরা থানা
কামরান বিশ্বাস (২০), পিতা-মৃত মাজেদ বিশ্বাস, পূর্ব বানিয়াখামার, খুলনা সদর থানা
তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়:
২টি দুই টনের এসি
১টি কাঠের হাতলযুক্ত মুভিং চেয়ার
৫টি সিসি ক্যামেরা
১৫টি সিরামিক প্লেট
৮টি পর্দা
পুলিশ জানিয়েছে, আসামীদের নিবিড় জিজ্ঞাসাবাদ চলছে এবং চুরির ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী ধরার জন্য অভিযান অব্যাহত আছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
