বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরে জেলা কাস্টমসের অভিযানে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত তামাকজাত পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে পৌর এলাকার উজ্জ্বল স্টোর ও রাজিব মুন্সির দোকানে এ অভিযান চালানো হয়।
জেলা কাস্টমসের সুপারিনটেনডেন্ট এএইচএম নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দোকানগুলোতে বিক্রি হওয়া তামাকজাত পণ্যের কোনো বৈধ ক্যাশমেমো বা চালানপত্র পাওয়া যায়নি। এছাড়া পণ্যে নকল ব্যান্ডরোল ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরও বলেন, অভিযানে বউ শাহজাদী, হেনাপাতি, মনিপুরী ও খানপুর জর্দা, গুল, নেভী সিগারেট, শেখ সিগারেট, এলডি ফ্রেশ ও এলডি রেড সিগারেটসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য জব্দ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
