ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধামরাইয়ে পরকীয়া নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে নিহত ১, গ্রেপ্তার ৪

অপরাধ | মো. সাফায়েত খান ওপেল ধামরাই (ঢাকা) প্রতিনিধি

(৮ মাস আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১০:০০ অপরাহ্ন

banglahour

ঢাকার ধামরাইয়ে পরকীয়া সম্পর্কের জেরে ছুরিকাঘাতে ফজলুল হক (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ধামরাই থানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে কুল্লা ইউনিয়নের রূপনগর বুড়ির ভিটা এলাকার একটি ব্রিজের ঢালে ফজলুল হক ও তার সহকর্মী মফিজুল ইসলামকে (৪০) ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফজলুল হককে মৃত ঘোষণা করেন। মফিজুল ইসলাম এখনও চিকিৎসাধীন।

গ্রেপ্তাররা হলেন— সাভারের রাকিব হাসান হৃদয় (২৩), মানিকগঞ্জের মজনু শেখ (৪২), ভোলার হোসেন আলী (২০) এবং মানিকগঞ্জের শাহীন মিয়া ওরফে নাইম (২২)। এ ঘটনায় আকাইল ওরফে আকাশ নামে আরও একজন পলাতক রয়েছেন। গ্রেপ্তারদের কাছ থেকে তিনটি ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত ফজলুল হকের সঙ্গে পলাতক আকাশের স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। ঘটনার দিন ফজলুল হক, তার বন্ধু মফিজুল ইসলাম ও আকাশের স্ত্রী মিলে বুড়ির ভিটা এলাকায় ঘুরতে গেলে খবর পেয়ে আকাশ ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালায়। এতে দুজন ছুরিকাহত হন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা (নং-৩৪) হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯