ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার

অপরাধ | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১০:১১ অপরাহ্ন

banglahour

খুলনার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় বটিয়াঘাটা এলাকার তেতুলতলা থেকে লাশটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, দুপুর সোয়া ২টার দিকে একটি ভরা বস্তা নদীতে ভাসতে দেখে সন্দেহ হয়। পরে সানজিদা নামের এক মহিলা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানায়। ৯৯৯ থেকে বিষয়টি বটিয়াঘাটা থানায় জানানো হলে পুলিশ নৌ–পুলিশকে অবগত করে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০ গেট সংলগ্ন তেতুলতলা এলাকায় ভাসমান বস্তা দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে আমরা নৌ–পুলিশকে বিষয়টি জানাই।

নৌ–পুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ আবুল খায়র জানান, দুপুর সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বস্তা থেকে একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়। লাশটি ফুলে গেছে, পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম