ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জমি বিরোধে রাজনৈতিক মামলায় ২৮ দিন হাজত খাটালেন টাইলস মিস্ত্রি

অপরাধ | ঠাকুরগাঁও প্রতিনিধি

(৮ মাস আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১০:১৬ অপরাহ্ন

banglahour

ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আবুল কাশেমকে ২৮ দিন রাজনৈতিক মামলায় হাজত খাটানোর অভিযোগ উঠেছে সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ মাষ্টারের বিরুদ্ধে।

স্থানীয়রা জানায়, ২০২৩ সালের মার্চে আবুল কাশেমের ছেলে মেরাজুল ইসলামের বিয়ে হয় প্রতিবেশী কাবুল হোসেনের মেয়ের সঙ্গে। বিয়ের কিছুদিন পর পারিবারিক দ্বন্দ্ব এবং জমি সীমানা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। স্থানীয়ভাবে সীমানা ঠিক করা হলেও হামিদ মাষ্টার ও তার কেয়ারটেকার কাবুল হোসেন তা মানতে অস্বীকার করেন।

আবুল কাশেম বলেন, আমি মিস্ত্রির কাজ করি, আমাদের জমিতে প্রাচীর দেই। কিন্তু তারা সেটা ভেঙে দেয়। এরপর তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দেয় এবং পুলিশের মাধ্যমে রাজনৈতিক মামলায় জড়িয়ে ২৮ দিন জেল খাটাতে বাধ্য করে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ারে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আবুল কাশেমকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯