জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে পিরোজপুরের তেজদাসকাঠী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় কলেজ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে কলেজের সিনিয়র প্রভাষক শিউলি খানম, সিনিয়র প্রভাষক সুদেব কুমারসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন নজরুল কেবল বিদ্রোহী কবিই নন, তিনি সাম্য, মানবতা ও ভালোবাসার কবি। তাঁর রচনা আজও আমাদের স্বাধীনতা, ন্যায় ও সত্যের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়। তরুণ প্রজন্মকে নজরুলের সাহিত্য থেকে শক্তি ও দিকনির্দেশনা নিতে হবে। কারণ নজরুলের কবিতা ও গান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং অসাম্প্রদায়িক চেতনার পক্ষে শক্ত ভিত্তি গড়ে তোলে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
