ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিলিতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক

অপরাধ | হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(১ বছর আগে) ৩১ আগস্ট ২০২৫, রবিবার, ৪:২৪ অপরাহ্ন

banglahour

দিনাজপুরের হিলিতে নেশার ইনজেকশন ও ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। রবিবার (৩১ আগস্ট) ভোর রাতে উপজেলার চুড়িপট্রি এলাকা থেকে তাদের আটক করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৮০ পিস ইনজেকশন ও ৩১০ পিস ট্যাবলেট জব্দ করা হয়। এসময় আটক হন—হাকিমপুর উপজেলার বালুচর এলাকার জহুরুল ইসলামের স্ত্রী শানু বেগম (৩২) ও তার ছেলে জীবন ইসলাম (১৬), একই উপজেলার মহিলা কলেজ এলাকার আশিকুল ইসলাম (৪০) এবং লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকার স্বপন মিয়া (২৮)।

ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম