ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিলি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইনজেকশন উদ্ধার

অপরাধ | আনোয়ার হোসেন বুলু, প্রতিনিধি, হিলি (দিনাজপুর) ।

(১ বছর আগে) ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৩:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:২৩ অপরাহ্ন

banglahour

হিলি সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় কুপিজেসিক ইনজেকশন—পাশে জব্দ করা বস্তা।

দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে হিলি সিপি ক্যাম্প ও মংলা বিশেষ ক্যাম্পের টহলদল এ অভিযান চালায়।

প্রথম অভিযান

বিজিবির হিলি সিপি ক্যাম্পের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ৪নং পোষ্টের নিকটবর্তী স্থানে ওৎ পেতে থাকে। এক পর্যায়ে ভারত থেকে আসা চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা একটি বস্তা পানিতে ফেলে পালিয়ে যায়। উদ্ধার হওয়া বস্তার ভেতর থেকে ছোট ছোট পলিথিনে মোড়ানো অবস্থায় ২,৯৪০ পিস ভারতীয় কুপিজেসিক ইনজেকশন পাওয়া যায়।

দ্বিতীয় অভিযান

অপরদিকে মংলা বিশেষ ক্যাম্পের টহলদল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মংলাপাড়া গ্রামের মাঠে অভিযান চালায়। টহলদল চ্যালেঞ্জ করলে এক চোরাকারবারী একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১,৪৭৫ পিস কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়।

বিজিবির তৎপরতা

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের কোনো মালিকানা পাওয়া যায়নি। এগুলো সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জব্দ করা হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম