ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীতে পুলিশ-ভক্ত সংঘর্ষ: ৩ হাজারেরও বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা

অপরাধ | ইমরান খান, প্রতিনিধি ,রাজবাড়ী।

(৮ মাস আগে) ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৩:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৮ পূর্বাহ্ন

banglahour

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত সাড়ে ৩ হাজার জনকে আসামি করে পুলিশ মামলা করেছে।

মামলাটি শুক্রবার দিবাগত রাত ১২ টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদি হয়ে দায়ের করেন। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ রাকিবুল ইসলাম।

ওসি মোঃ রাকিবুল ইসলাম জানান, শুক্রবার জুম্মার পর তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ থেকে নুরাল পাগলের দরবারে হামলা চালানো হয়। পাল্টা আক্রমণ চালান নুরাল পাগলের ভক্তরা। সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হন। এরপর দরবারে ঢুকে আগুন ধরিয়ে দেয় তৌহিদী জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গেলে হামলা হয় পুলিশের ওপর এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

ওসি আরও জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দরবারে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯