ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পটুয়াখালীর চাঞ্চল্যকর রেজাউল বয়াতি হত্যার মামলার মূল রহস্য উদঘাটন

অপরাধ | মুজাহিদ প্রিন্স, প্রতিনিধি, পটুয়াখালী।

(৮ মাস আগে) ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৪:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:২২ অপরাহ্ন

banglahour

পটুয়াখালী সদর থানা পুলিশের অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং উদ্ধারকৃত আলামত।

পটুয়াখালীর চাঞ্চল্যকর রেজাউল বয়াতি হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করেছে পটুয়াখালী সদর থানার পুলিশ। এ ঘটনায় ফয়জুল গাজী নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমতিয়াজ জানান, গত ৩ সেপ্টেম্বর সদর থানার চর জৈনকাঠী মুন্সি বাড়ীর দক্ষিণ পাশে ওয়াবদা রাস্তার ঢালে লোহালিয়া নদীতে রেজাউল বয়াতির লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। ঘটনার পরদিন নিহতের স্বজনরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৫, তারিখ-০৪-০৯-২০২৫)।

ওসি জানান, মামলা গ্রহনের পর সদর থানার একটি চৌকস দল হত্যার রহস্য উদঘাটনে মাঠে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী ভুরিয়া ইউনিয়নের একনং ওয়ার্ডের হামেদ গাজীর ছেলে ফয়জুলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ফয়জুল রেজাউল বয়াতি হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তি দেয়।

ওসি আরও জানান, আসামী মৃত মোঃ রেজাউল বয়াতি (২৭) কে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে পেট চাকু দ্বারা কেটে লোহালিয়া নদীতে ভাসিয়ে দেয়।

আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে শৌলা এলাকার সিকদার বাড়ী জামে মসজিদ এর কার্নিস থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু এবং রাস্তার পার্শ্ব থেকে চোরাই হওয়া অটো গাড়ির একটি ব্যাটারী উদ্ধার করা হয়।

হত্যা মামলার মূল রহস্য উদঘাটিত হওয়ায় গ্রেফতার আসামী ফয়জুলকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ কর্মকর্তা জানান, এই হত্যায় আর কেউ জড়িত কিনা তদন্ত চলমান রয়েছে। কেউ জড়িত থাকলে তাঁকেও দ্রুত গ্রেফতার করা হবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯