ঢাকা, ২৯ জুলাই ২০২৬, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কেসিসিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ

ধর্ম | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান, খুলনা।

(১০ মাস আগে) ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ১০:৪৬ অপরাহ্ন

banglahour

খুলনা সিটি কর্পোরেশনে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ আজ (শনিবার) দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নগর ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মহানবী (সা.) এর আদর্শ ধারণ ও অনুকরণ করা অত্যন্ত প্রয়োজন। শৈশব থেকেই তাঁর জীবনাদর্শের শিক্ষা চর্চা করা দরকার। মহানবী (সা.) একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি সকলের ন্যায্য অধিকার, মর্যাদা প্রতিষ্ঠা এবং মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আজকের দিবসের মূল তাৎপর্য হলো মহানবীর (সা.) জীবনাদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া।

খুলনা সিটি কর্পোরেশন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা ও সংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান। এসময় কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কোহিনুর জাহান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহানবী (সা.) এর জীবন ও আদর্শের ওপর আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মোঃ রফিকুল ইসলাম, দারুল কোরআন দাখিল মাদ্রাসার অধ্যক্ষ এহসানুল হক, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ গোলাম কিবরিয়া, কেসিসির শিক্ষক সমিতির সহসভাপতি মাওলানা মোঃ মুসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯