ঢাকা, ১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, আতঙ্কে স্থানীয়রা

স্বাস্থ্য | এম এ হালিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।

(১০ মাস আগে) ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১০:৩৮ পূর্বাহ্ন

banglahour

দিন দিন কিশোরগঞ্জের ভৈরবে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে। ইতিমধ্যে হাবিব নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। প্রতিদিন শতাধিক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হচ্ছেন। এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ভৈরব পৌর শহরের ভৈরবপুর, কমলপুর, জগন্নাথপুর, চন্ডিবের, কালিপুরসহ প্রায় সব গ্রাম ও মহল্লায় এডিস মশার বিস্তার ঘটেছে। শিশু থেকে শুরু করে নারী-পুরুষ সকলে আক্রান্ত হচ্ছেন। অনেকেই হাসপাতালে ভর্তি হলেও অনেকে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ এক বছর ধরে পৌরসভা থেকে কোনো ওষুধ ছিটানো বা ফগার মেশিনে স্প্রে করা হয়নি। সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টির কারণে ডাবের খোসা, চিপসের প্যাকেট ও ফুলের টবে জমে থাকা পানিতে এডিস মশা জন্ম নিচ্ছে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে মহামারির আশঙ্কা রয়েছে বলে দাবি তাদের।

তবে ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে সচেতনতা ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করা হচ্ছে এবং ঝোপঝাড় পরিষ্কার কার্যক্রম চালানো হচ্ছে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আ. করিম বলেন, প্রতিদিন সরকারি-বেসরকারি হাসপাতালে শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এডিস মশার বিস্তার ঘটছে। তিনি সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার রাখা ও দেহে জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯