ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

অপরাধ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধিঃ

(৮ মাস আগে) ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৫:৪৪ অপরাহ্ন

banglahour

 কিশোরগঞ্জের কুলিয়ারচরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত(২২) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের  পরনে কালো রঙের টি শাট ও প্যান্ট পরিহিত । মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের জন্য  কিশোরগঞ্জ থেকে সিবিআইয়ের একটি টিম কুলিয়ারচরে আসছে। এলাকাবাসীরা জানায়, আজ বুধবার সকালে মরদেহটি কুলিয়ারচরের লক্ষীপুরে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন (পিপিএম)  জানান, ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে । নিহতের পরিচয় সনাক্তের জন্য কিশোরগঞ্জ থেকে সিবিআইয়ের একটি টিম আসছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানাযাবে এটি হত্যা কি না। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯