ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ, অভিযুক্ত রবিন গ্রেফতার

অপরাধ | ভৈরব প্রতিনিধি

(১ বছর আগে) ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৪:১৪ অপরাহ্ন

banglahour

ভৈরবে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে রবিন মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল (বুধবার) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা লালবাগ এলাকা থেকে র‍্যাব-১৪ এবং র‍্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত রবিন মিয়া ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের হযরত আলীর ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোর মাধ্যমে ভুক্তভোগী নারীর সঙ্গে রবিনের পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত রবিবার বিয়ের আশ্বাস দিয়ে রবিন ওই নারীকে ভৈরবে নিয়ে আসে। একপর্যায়ে গাজীরটেক এলাকায় একটি ইটখোলার পাশে টিনসেট ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে এবং ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী তার মাকে মোবাইল ফোনে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে এসে মেয়েকে উদ্ধার করেন। ঘটনার পরদিন ভুক্তভোগীর মা তাছলিমা বেগম বাদী হয়ে রবিনকে প্রধান আসামি করে ভৈরব থানায় মামলা দায়ের করেন।

মামলার পর থেকে রবিন আত্মগোপনে ছিল। অবশেষে প্রযুক্তির সহায়তায় যৌথ অভিযানে র‍্যাব তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম