ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে সন্ধ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার।

অপরাধ | মো.মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৮:৪৮ পূর্বাহ্ন

banglahour

 পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীর  চর থেকে আনুমানিক চল্লিশোর্ধ বয়সী অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর)  রাত আটটার দিকে উপজেলার সুবিদপুর এলাকার সন্ধ্যা নদীর চরে পড়ে থাকা অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। ধারনা করা হচ্ছে ওই ব্যক্তিকে হত্যার পর নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। ওই লাশ সন্ধ্যা নদী চরে ভেসে আসে। নিহত ব্যক্তির পরিচয় মেলেনি।

পুলিশ জানায়, স্থনীয় গ্রামবাসি সন্ধ্যার পর লাশটি ভেসে থাকতে দেখে  পুলিশে খবর দেন। পরে রাত ৮টার দিকে কাউখালী থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মিলে অর্ধ গলিত ব্যক্তির উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় উদঘাটন করতে পারেনি পুলিশ।

এ ব্যাপার কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সলেমান বলেন, গ্রামবাসির মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। অনুসন্ধানের জন্য বিভিন্ন থানায় এ মর্মে তথ্য পাঠানো হয়েছে। 
নিহত ব্যক্তির মরদেহের ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার জেলা মর্গে পাঠানো হয়েছে।

 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম