কুমিল্লায় আমিনুল ইসলামকে গলা কেটে হত্যাকান্ডের ঘটনায় সজীব নামে এক যুবক আটক করেছে র্যাব। শুক্রবার (১২ই সেপ্টেম্বর) রাতে চান্দিনা উপজেলার এতবারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে কুমিল্লা ১১ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, দীর্ঘদিন আগে চাকরীর দেয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী আমিনুলের কাছ থেকে ১০ লাখ টাকা নেয় তার নিকটতম আত্নীয় সিরাজ। ভুক্তভোগীকে চাকুরী না দিয়ে তালবাহানা করতে থাকে। ভুক্তভোগী আমিনুল সিরাজের কাছে ১০ লাখ টাকা ফেরত চাইলে সিরাজ ভুক্তভোগীকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সিরাজসহ আরো দুইজন আমিনুলকে নিয়ে সিলেটে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ৯ তারিখ বাসা থেকে বের হয়। ওইদিন রাত ভুক্তভোগী আমিনুল সিরাজের সাথে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার বিসমিল্লাহ আবাসিক হোটেলে রাত্রিযাপন করেন। ১০ তারিখ রাতে ভুক্তভোগী আমিনুলকে নিয়ে আসামী সিরাজ তার সাথে থাকা আরো দুইজনকে নিয়ে সদর দক্ষিণ উপজেলার মোস্তাফাপুর নির্জন জায়গায় নিয়ে একে অপরের সাথে কথা বলতে থাকে। এক পর্যায়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পিছন থেকে দেশীয় অস্ত্র দিয়ে গলায় কুপিয়ে হত্যা করে বালু চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
১১ তারিখ দুপুরে স্থানীয় সূত্রে পুলিশ জানতে পেরে গলা কাটা অবস্থায় আমিনুলের লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে। এই ঘটনায় নিহতের বাবা ১২ তারিখ অজ্ঞাতনামায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি হত্যামামলা দায়ের করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
