ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশকে অস্থিতিশীল ও বিএনপিকে দুর্বল করতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে : আলতাফ হোসেন চৌধুরী

সারাদেশ | মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী প্রতিনিধি ।

(১ বছর আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৬:০৬ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি বড় দল, সহজে ভাঙা যায় না। আওয়ামী লীগ আমাদের দমন করার ষড়যন্ত্র করেছে, এখন বিদেশ থেকেও বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভা ও বিএনপির সদস্য ফরম নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলতাফ হোসেন চৌধুরী অভিযোগ করেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। তিনি বলেন, গত বছর ৫ আগস্টের পর আওয়ামী লীগ মাঠে ছিল না, পুলিশও নির্যাতন করেনি। কিন্তু তখন বিএনপির ভেতর থেকেও কিছু নেতা-কর্মী আমাদের ওপর অত্যাচার চালায়। তাদের চিহ্নিত করে রাখুন, সময় এলে তারাও পালাতে বাধ্য হবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছিল, তখন কোনো দেশ তাকে আশ্রয় দেয়নি, ভারত দিয়েছিল। সেখান থেকেই বাংলাদেশকে অস্থিতিশীল ও বিএনপিকে দুর্বল করার নানা ষড়যন্ত্র চালানো হচ্ছে। এজন্য ভারত সরকার বিশেষ অফিস খুলে দিয়েছে।

সভায় তিনি বিএনপির ভেতরে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের স্থান নেই বলে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, পটুয়াখালীতে কিছু নেতা বিএনপির সদস্য ফরম আওয়ামী লীগ নেতাদের কাছে বিক্রি করছে। এইভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। আওয়ামী লীগ ও তাদের প্রেতাত্মারা বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম খোকন। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. গাজী রাশেদ সামস।

সভায় আরও বক্তব্য রাখেন— পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য মো. মাকসুদ আহমদে বায়জেদি পান্না, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসীন উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. ফিরোজ আলম গোলদার, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মো. নাসির উদ্দীন হাওলাদার, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম