বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার, গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ। তাকে বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় লেখক হিসেবে গণ্য করা হয়।
কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ সম্পর্কে পশ্চিম বাংলার জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক অনুপম রায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করেছেন।
অনুপম রায় লিখেছেন, 'হুমায়ূন আহমেদের লেখা পড়তে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। সদ্য শেষ করলাম ‘নলিনী বাবু বিএসসি’। আরও একটা আশ্চর্য গল্প!'
হুমায়ূন আহমেদের লেখা সহজ-সরল ভাষা কীভাবে পাঠকদের আবিষ্ট করে অনুপম রায় এর লেখায় তা ফুটে উঠেছে। তিনি লিখেছেন, 'ওঁর লেখার সঙ্গে এক গভীর আত্মীয়তা অনুভব করি। পৃথিবীটাকে দেখার ওঁর দৃষ্টিভঙ্গি, অসাধারণ রসবোধ, আর বিজ্ঞান-কল্পবিজ্ঞানের অনায়াস মেলবন্ধন বারবার মুগ্ধ করে।'
হুমায়ূন আহমেদের সাহিত্য পড়ার পর বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি গভীর এক টান ও ভালোবাসা তৈরি হয়। এ প্রসঙ্গে অনুপম রায় লিখেছেন, 'গল্পটা একই সঙ্গে মন ভালো করে দেয়, আবার মন খারাপও করায়। হুমায়ূন আহমেদ পড়লে বাংলা আর বাংলা ভাষার প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়।'

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
