ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় ছেলে হত্যা মামলা তুলে নিতে মাকে আসামিদের হুমকি : প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ

অপরাধ | ব্যুরো প্রধান খুলনা।

(১ বছর আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ১০:১৩ অপরাহ্ন

banglahour

খুলনায় দীর্ঘ এক যুগ ধরে ছেলে বিদ্যুতের হত্যা মামলার কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নিহতের মা জাহানারা বেগম। তিনি অভিযোগ করেছেন, মামলার আসামিরা এখন মামলা তুলে নেওয়ার জন্য তাকে নানাভাবে হুমকি দিচ্ছে।

রোববার সকালে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাহানারা বেগম জানান, পুত্র হত্যার বিচার পাচ্ছি না। মামলা দীর্ঘসূত্রতার শিকার। এখন আসামিরা উল্টো আমাকে ও আমার পরিবারকে হুমকি দিচ্ছে।

তিনি অভিযোগ করেন, হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি আরমান ও তার ভাই আরিফসহ সন্ত্রাসীরা নিয়মিত তার বাড়ির সামনে এসে ভয়ভীতি দেখাচ্ছে। মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। এতে বাধ্য হয়ে তিনি খুলনা সদর ও লবণচরা থানায় এ পর্যন্ত চারটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সর্বশেষ গত ৩ মার্চ লবণচরা থানায় জিডি করা হয়েছে বলেও জানান তিনি।

জাহানারা বেগম আরও বলেন, আইনের আশ্রয় নেওয়ায় আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে আমাদের ক্ষতি করার ষড়যন্ত্র করছে।

সংবাদ সম্মেলনে নিহত বিদ্যুতের ভাই জাহাঙ্গীর হোসেন ও বোন মায়া বেগমও উপস্থিত ছিলেন।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম