ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি

সারাদেশ | বাগেরহাট প্রতিনিধি

(১ বছর আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৩:০৯ অপরাহ্ন

banglahour

বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে জেলা ও উপজেলা নির্বাচন অফিস ঘেরাও এবং অবস্থান কর্মসূচি চলছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত। সকাল থেকেই সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা-কর্মীরা নির্বাচন অফিসের সামনে অবস্থান নেন এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন।

বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এমএ সালাম জানান, আসন পুনর্বহালের দাবিতে লাগাতার কর্মসূচি চলছে। এরই অংশ হিসেবে আজ নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি বলেন, পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার ও বুধবার অর্ধদিবস হরতালের কথা থাকলেও হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হরতাল প্রত্যাহার করা হয়েছে। পরিবর্তে শুধু নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি আরও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাগেরহাটবাসীর আন্দোলন চলমান থাকবে। প্রয়োজনে জেলা জুড়ে অসহযোগ আন্দোলনও গড়ে তোলা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম