ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জীবননগরে মিট দ্য স্টুডেন্টস সাইবার বুলিং ইভটিজিং ও বাল্যবিয়েকে না বলার আহ্বান

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১০ মাস আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৩:১২ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতন করতে “মিট দ্য স্টুডেন্টস” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন।

স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বিদ্যালয়ের নানা সমস্যা তুলে ধরে বলেন, “আমাদের বিদ্যালয়ে প্রায় ৮০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে পর্যাপ্ত ভবন নেই। বিদ্যালয় সরকারি হওয়ার জন্য সব শর্ত পূরণ করলেও এখনো সরকারি হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার অনুরোধ করছি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসানুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।

অনুষ্ঠানে সাইবার বুলিং, ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং এবং বাল্যবিয়ের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯