ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে দুদকের অভিযান

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(৭ মাস আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৫:১০ অপরাহ্ন

banglahour

প্রকল্প বাস্তবায়ন কাজে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুদক রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক জাহিদ কালামের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দুদক কর্মকর্তারা সাজেকের গাড়ি পার্কিং প্রকল্প, জেলা পরিষদের বিভিন্ন টোল আদায় সংক্রান্ত নথি, উপজেলায় কাজুবাদামসহ বিভিন্ন গাছের চারা বিতরণ এবং একাধিক টেন্ডারের ফাইল তলব করেন।

এ সময় জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান, প্রশাসন কর্মকর্তা মনতোষ চাকমা, প্রকৌশলী উজ্জ্বল চাকমা উপস্থিত থেকে দুদক কর্মকর্তাদের বিভিন্ন নথি দেখান।

এ বিষয়ে দুদক পরিচালক জাহিদ কালাম বলেন—
জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। কর্মকর্তাদের বক্তব্যে আমরা সন্তুষ্ট হইনি। চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকায় থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে জেলা পরিষদের অনিয়ম তদন্তে দুদকের অভিযান অব্যাহত থাকবে।

পরে দুদক টিম জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে।

অভিযানে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন, উপ-সহকারী পরিচালক সওয়ার হোসেন, বোরহান উদ্দিনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯