ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নড়াইলে মুদি দোকানে সেনাবাহিনীর অভিযান: অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ২

অপরাধ | নড়াইল প্রতিনিধি ।

(১ বছর আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০:৩৪ পূর্বাহ্ন

banglahour

নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে সেনাবাহিনীর অভিযানে একটি মুদি দোকান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি চাকু, মদ ও চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত নড়াইল সেনা ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পরে জেলা পুলিশের একটি দল অভিযানে যোগ দেয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন

পিনাক কুন্ডু (৩৬), মুশুরিয়া গ্রামের বাসিন্দা।

শুভ বিশ্বাস (২১), বেনাহাটি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জ বাজারের ‘লক্ষী ভান্ডার’ নামে মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র কেনাবেচা চালিয়ে আসছিল দোকানের স্বত্বাধিকারী পলাশ কুন্ডু। সেনাবাহিনীর হঠাৎ অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যান। তবে তার সহযোগী পিনাক কুন্ডু ও শুভ বিশ্বাসকে হাতে-নাতে আটক করা হয়।

অভিযানে উদ্ধারকৃত সামগ্রী:

৪০টি চোরাই মোবাইল ফোন

৫ বোতল বিদেশি মদ

৯টি বিয়ার ক্যান

১৮টি বিদেশি চাকু

১৯টি দেশীয় অস্ত্র

৩টি হকিস্টিক

উদ্ধারকৃত মালামালসহ আটক দুইজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম