ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মহিপুরে বাতিঘরের উদ্যোগে দেড় হাজার তালের বীজ রোপণ

সারাদেশ | পটুয়াখালী প্রতিনিধি ।

(৭ মাস আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৩:৩৪ অপরাহ্ন

banglahour

সবুজ গ্রাম, সবুজ দেশ, এই আমাদের বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর মহিপুরে সেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’ এর উদ্যোগে খননকৃত খালের দুই পাড়ে দেড় হাজার তালের বীজ রোপণ করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দিনভর এ কর্মসূচি পালন করে সংগঠনের সদস্যরা।

সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্স জানান, সবুজায়ন প্রকল্প ২০২৫ এর আওতায় মহিপুর থানা সদর ইউনিয়নের বিপিনপুর ও ইউসুফপুর গ্রামের প্রায় ৮ কিলোমিটার খালের দুই পাড়ে প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ তালের বীজ রোপণ করা হয়েছে। তিনি আরও জানান, দ্বিতীয় পর্যায়ে তিন শতাধিক কৃষ্ণচূড়া ও নয়নচূড়া গাছ রোপণের পরিকল্পনা রয়েছে।

সংগঠনের সভাপতি ইলিয়াস রেজা বলেন,জলবায়ুর বিরূপ প্রভাবে উপকূলীয় অরণ্য বিলীন হচ্ছে, বনভূমি কমে বিরাণভূমিতে পরিণত হচ্ছে। অবকাঠামোগত উন্নয়নের কারণে বৈশ্বিক পরিবেশ উষ্ণ হয়ে উঠেছে। এ উষ্ণতা থেকে রক্ষার জন্য সবুজায়নের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, গাছ কমে যাওয়ায় পাখিরা তাদের আশ্রয় হারিয়েছে, পথচারীরাও ছায়াহীনতায় ভুগছে। তাই বাতিঘর সবুজায়ন কর্মসূচি হাতে নিয়েছে, যা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধি—দুই ক্ষেত্রেই অবদান রাখবে।

দিনভর এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—

কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাতিঘরের সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু

সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম মন্টু

কোষাধ্যক্ষ মোঃ শাহিন কবীর

প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাস্টার হারুন দেওয়ান

প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস ছত্তার ফকির

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হানিফ সরদার

সদস্য পলাশ সরকার প্রমুখ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯