ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পটুয়াখালীর মির্জাগঞ্জে ভয়েজ ফর হিউম্যানিটির উদ্যোগে বিনামূল্যে হতদরিদ্র মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান

স্বাস্থ্য | মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী

(১১ মাস আগে) ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৪:৫৬ অপরাহ্ন

banglahour

হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌছে দিতে পটুয়াখালীর মির্জাগঞ্জে  ‘ভয়েজ ফর হিউম্যানিটি’ এর উদ্যোগে দিনব্যাপী এক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি এই মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে পরীক্ষা - নিরীক্ষাসহ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় সুবিদখালী সরকারী কলেজ একাডেমিক ভবনে মেহের আফরোজ ফাউন্ডেশন এর আয়োজনে এবং ড্রিমার্স কনসাল্টেশন এন্ড রিসার্চ ও পটুয়াখালী ক্লিনিক এর সহযোগিতায় প্রফেসর ডাঃ মেজর আব্দুল ওহাব মিনার (অবঃ) এবং ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন এর সার্বিক তত্বাবধানে এই দিন ব্যাপি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এই মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে সহ বিনামূল্যে শিশু,হৃদরোগ ও বক্ষব্যাধি,নাক,কান, গলা, চক্ষু, নিউরো ও মেডিসিন,পরিপাকতন্ত্র,লিভার ও কিডনি রোগ, হরমোন,চর্ম ও ডায়াবেটিকস, প্রসূতি, ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগ বিভাগ,বাত-ব্যথা ও প্যারালাইসিস,মুখ ও দন্ত রোগ,ফিজিওথেরাপি এবং ইসিজি, আলট্রাসনোগ্রাফি, প্রস্রাব ,ডায়াবেটিক, চেস্ট অক্সিমিটার ও আদর্শ ওজন ক্যালকুলেশন পরীক্ষা করা হয়।
প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার(অবঃ) বলেন, গ্রাম গঞ্জের হতদরিদ্র ও অসহায় সাধারণ মানুষ প্রাপ্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকে। আজকের এই মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের হাসি দেখেই আমাদের সার্থকতা খুঁজে পাই।
ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন বলেন, হতদরিদ্র ও অসহায় মানুষকে কেবল চিকিৎসা দেওয়া আমাদের লক্ষ্য নয়, বরং ‘স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার’ এ বিষয়ে তাদেরকে সচেতন করে তোলা আমাদের অন্যতম লক্ষ্য।
চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় অটো চালক আমিনুর রহমান, গৃহিনী খাদিজা বেগম, লাভলী আক্তার ও জেলে মোঃ লতিফ মাঝি সন্তোষ প্রকাশ করে বলেন, “বাহিরে ডাক্তার দেখানো ও টেষ্টে অনেক টাকা খরচ হইতো, আজকে এইখানে এতগুলো বিশেষজ্ঞ ডাক্তার একসাথে সেবা পাওয়ায় আমরা অনেক খুশি, বিনা খরচে পরীক্ষা করাতে পেরে আমরা অনেক উপকৃত হয়েছি।
ঢাকা আদ-দ্বীন মেডিকেল কলেজের নিউওরোজি বিভাগের পরিচালক ডাঃ ইলিয়াস হোসেন এর নেতৃত্বে ২৬ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এর ২৫জন এবং পটুয়াখালী ক্লিনিক এর ৩ জনসহ মোট ৫৪জন বিশেষজ্ঞ ডাক্তারের একটি মেডিকেল টিম অসহায় ও হতদরিদ্র মানুষকে এই স্বাস্থ্যসেবা  প্রদান করেন।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম