ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার আবাসিক হোটেল থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার

অপরাধ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ বছর আগে) ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৫:০২ অপরাহ্ন

banglahour

 চুয়াডাঙ্গা শহরের চুয়াডাঙ্গা আবাসিক হোটেল থেকে মামুনুর রহমান মাসুম (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত নেশা দ্রব্য পান করার কারণে তার মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং তার  শহরের সবুজপাড়ায়। কিন্তু তিনি পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান ও হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মামুনুর রহমান,তার তিন বন্ধুর সঙ্গে চুয়াডাঙ্গায় ঘুরতে আসেন। তারা চুয়াডাঙ্গা আবাসিক হোটেলে ওঠেন। হোটেলের ম্যানেজার সাগর জানান, তারা তিনজনই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পরবর্তীতে মামুনুরের দুই বন্ধু চলে গেলেও তিনি হোটেলেই থেকে যান।
ম্যানেজার সাগর আরও জানান, মামুনুর বেশ হোটেলে আসার পরেই অসুস্থ ছিলেন। তার বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও তিনি রাজি হননি। শনিবার (২০ সেপ্টেম্বর)  সকালে হোটেলের চতুর্থ তলা থেকে কান্নার শব্দ শুনে তিনি উপরে গিয়ে দেখতে পান মামুনুরের স্বজনরা সেখানে কান্নাকাটি করছেন। স্বজনদের পরামর্শ দেওয়া হয় মামুনুরকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এরপর তারা দেখতে পান মামুনুরের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং তিনি মারা গেছেন। তখন স্বজনরা জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন।
মাসুমের এক বন্ধু মামুন, জানান যে তিনি গতকাল তার বন্ধুর সাথে দেখা করতে এসেছিলেন তখনও তিনি অসুস্থ ছিলেন, হাসপাতালে নেওয়ার কথা বললে তিনি যেতে চাননি। তিনি মাদকাসক্ত ছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান আরো জানান,সংবাদ পেয়ে তারা চুয়াডাঙ্গা আবাসিক হোটেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উদ্ধার করে। প্রাথমিক তদন্তে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সিআইডি  ও পিআইবিকে খবর দেয়া হয়েছে তারা এসে তদন্ত করবে। পুলিশও বিষয়টি তদন্ত করছে। মরদেহে ময়নাতদন্তের পর আইনী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। 
 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম