ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার উথলী গ্রামে আপন দু'ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

অপরাধ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ বছর আগে) ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৫:০৭ অপরাহ্ন

banglahour

 চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে আপন দু'ভাই নিহত হয়েছে।  ঘটনাটি ঘটেছে শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উথলী ব্রীজ মাঠে।
নিহত দু'ভাই মিন্টা মিয়া (৬০) ও হামজা আলী (৪৫) উথলী গ্রামের বড় মসজিদ পাড়ার মরহুম ক্ষুদে মন্ডলের ছেলে। 
চুয়াডাঙ্গার জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন বিশ্বাস প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, মিন্টা ও হামজা দু'ভাই এদিন সকালে উথলী গ্রামের ৭২ নং ব্রীজ মাঠে কৃষি কাজ করতে যায়।
এসময় ৮-১০ জন ব্যক্তি লাঠি ও দেশী অস্ত্র নিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে চলে যায়। স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক ওয়াহেদ আশরাফ রবিন জানান, চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা ও পরে মিন্টার মৃত্যু হয়। 
নিহতদের মরদেহ ময়না তদন্ত শেষে একটি হত্যা মামলা রুজু করা হবে বলে তিনি জানান। 
 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম