ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুন্দরবনে ভ্রমণে এসে বিদেশী নারী পর্যটকের মৃত্যু

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু ,বাগেরহাট প্রতিনিধি

(৭ মাস আগে) ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৯:৩২ অপরাহ্ন

banglahour

সুন্দরবন ভ্রমণে এসে বিদেশী এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সুন্দরবন পূর্ব বনবিভাগের কচিখালী স্টেশনের ঘাটে জাহাজে অবস্থানকালে মারা যায় কারমেল নইলিন (৫৭) নামের নারী পর্যটক। খবর পেয়ে বনবিভাগ, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেন। পরে নৌ পুলিশ ওই নারী পর্যটকের মরদেহটি উদ্ধার করে। তবে হৃদরোগে আক্রান্ত হয়ে বিদেশী এ পর্যটকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বনবিভাগ। নিহত কারমেল নইলিন আয়ারল্যান্ডের (আইরিশ) নাগরিক। স্বামীসহ বিদেশী অন্যান্য পর্যটকদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন তিনি।

বনবিভাগ জানায়, শুক্রবার বিকেলে মোংলা থেকে এম,ভি আলাস্কা নামের একটি পর্যটনবাহী জাহাজে করে প্রথমে তারা করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন। এরপর পর্যটনবাহী ওই জাহাজটি সেখান থেকে কচিখালী আসে। কচিখালীতে রাত্রিযাপন করে জাহাজের পর্যটকেরা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে মারা গেছে আইরিশ ওই নারী পর্যটক। শরণখোলার ধানসাগর নৌ পুলিশ শনিবার বিকেলে জাহাজ থেকে মরদেহটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ।

উল্লেখ্য, এর আগে গত ১৩ সেপ্টেম্বর সকালে কচিখালী অভয়ারণ্য স্টেশনের ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা গিয়েছিলো এক কিশোর পর্যটক। তার নাম মাহিত আব্দুল্লাহ (১৬)। পরিবারসহ ৭৫ জন পর্যটকের একটি দল ঢাকা থেকে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন ওই কিশোর পর্যটক। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯