ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রায় দুই দশক পর শ্রীনগর বাজার কমিটির নির্বাচন, ৩২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু, মুন্সীগঞ্জ প্রতিনিধি

(১ বছর আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৯:১২ পূর্বাহ্ন

banglahour

 দীর্ঘ প্রায় দুই দশক পর মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৫টি পদের বিপরীতে মোট ৩২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, নির্বাচনে মোট ৩৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল, যার মধ্যে ৩২টি জমা পড়ে। যাচাই-বাছাই শেষে সবকটি মনোনয়নপত্রই বৈধ বলে বিবেচিত হয়েছে।
পদ ও বৈধ প্রার্থীর তালিকা:
* সভাপতি (১টি পদ): দেলোয়ার হোসেন, মেহেদী হাসান রতন, মাসুদ রানা, মহিউদ্দিন তালুকদার, মনির শেখ ও অলী হোসেন। এই পদে তিন সহোদর দেলোয়ার, অলী ও মনির প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধারণা করা হচ্ছে, দেলোয়ার হোসেনের পক্ষে বাকি দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন।
* সাধারণ সম্পাদক (১টি পদ): জয়নাল আবেদীন মৃধা জেমস ও শেখ মুজিবুর রহমান।
* সহ-সভাপতি (২টি পদ): শামসুল ইসলাম ও কমল শেখ। এই পদে কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
* যুগ্ম সম্পাদক (২টি পদ): মোঃ জহিরুল ইসলাম, জসিম রহমান, মোঃ জুয়েল ও মোঃ শাহিন।
* অর্থ সম্পাদক (১টি পদ): জানে আলম টিপু ও মোঃ মনির হোসেন।
* দপ্তর সম্পাদক (১টি পদ): মোঃ মোজাম্মেল হোসেন ও মোঃ বিল্লাল হোসেন।
* আইনশৃঙ্খলা বিষয়ক সম্পাদক (১টি পদ): আল আমিন মাঝি, শেখ ফরহাদ ও রোকন হাসান।
* ক্রীড়া সম্পাদক (১টি পদ): শাকিল শেখ ও তানভীর হাসান।
* প্রচার সম্পাদক (১টি পদ): কামরুল হাসান। তিনি একমাত্র প্রার্থী।
* সমাজকল্যাণ সম্পাদক (১টি পদ): মোঃ আঃ জব্বার। তিনিও একমাত্র প্রার্থী।
* ধর্ম বিষয়ক সম্পাদক (২টি পদ): আমীর হোসেন বাবুল (মুসলিম) ও রাজিব দাস (হিন্দু)। এই পদেও কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই।
* কার্যকরী সদস্য (৫টি পদ): মোঃ আজিম মিয়া, মোঃ তপন মৃধা, সুমন খান, তরিকুল ইসলাম হিরু ও মোঃ জাকির হোসেন। এই ৫টি পদেও কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর প্রার্থীতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ। এরপর ২৫ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ২৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৩০ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৮ অক্টোবর, শনিবার।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম