ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে ট্রেনের টিকিটসহ ১ জন কালোবাজারি আটক

অপরাধ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

(১১ মাস আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৩:২৫ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ট্রেনের নয়টি আসনের তিনটি টিকিটসহ রিপন (৪৫) নামে এক টিকেট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা।

আজ কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রিপন (৪৫) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকার আব্দুস সালামের ছেলে।

ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশন এলাকায় অভিযান চালায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা। এই সময় টিকেট কালোবাজারি রিপনকে (৪৫) আটক করা হয়। পরে তার কাছ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর (৭৫০) ট্রেনের নয়টি আসনের তিনটি টিকিট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টিকিটের মূল্য ১ হাজার ২১৫ টাকা।

ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) অফিসার ইনচার্জ হাসান মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান পরিচালনা করে গচিহাটা রেলস্টেশন এলাকা থেকে ট্রেনের নয়টি আসনের তিনটি টিকিটসহ রিপন (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। আটক রিপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। টিকিট কালোবাজারি রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম