ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে রেলস্টেশন থেকে চুরি যাওয়া ব্যাগ উদ্ধার, দুই চোর গ্রেফতার

অপরাধ | ময়মনসিংহ প্রতিনিধি

(১১ মাস আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৪:৫৫ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহ রেল স্টেশন থেকে স্বর্ণালংকার ও জমির মূল দলিলসহ চুরি যাওয়া একটি ব্যাগ উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন নগরীর সেহড়া ধোপাখোলার মো. আবুল কালামের ছেলে মো. বাবুল (৩২) এবং ডেঙ্গু বেপাড়ী রোডের প্রশন্ন বনিকের ছেলে রনি বনিক (৩৫)।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর আতিকুর রহমান তার স্ত্রী-সন্তানদের নিয়ে বিমানবন্দর রেলস্টেশন থেকে মোহনগঞ্জ এক্সপ্রেসে নেত্রকোনার উদ্দেশ্যে যাত্রা করেন। পথে ময়মনসিংহ রেলস্টেশনে বিরতির সময় নামাজ পড়তে নেমে গিয়ে ফিরে এসে দেখেন সিটের উপরের বাংকারে রাখা ব্যাগটি নেই। ব্যাগে জমির দলিল, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৭ হাজার টাকা ছিল।

পরে তিনি ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে র‌্যাব দ্রুত অভিযান চালিয়ে ৩০ ঘণ্টার মধ্যেই নগরীর বিভিন্ন এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে।

তাদের কাছ থেকে চুরি যাওয়া ব্যাগসহ সব মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম