ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পঞ্চগড়ে দুর্গাউৎসবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র‌্যাব-১৩ এর কড়া নিরাপত্তা ব্যবস্থা

অপরাধ | পঞ্চগড় প্রতিনিধি

(১১ মাস আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৪:৫৭ অপরাহ্ন

banglahour

আগামীকাল শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাউৎসব। এ উপলক্ষে জেলা প্রশাসনের পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-১৩।

জেলায় মোট ২৯৯টি পূজামণ্ডপে ইতোমধ্যে র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে কাজ করছে বিশেষ সাইবার মনিটরিং টিম।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদরের শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারীর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন।

তিনি বলেন, পূজার সময়জুড়ে র‌্যাব সদস্যরা মাঠে সক্রিয় থাকবে। স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করা হবে। পাশাপাশি বাড়তি নজরদারি ও সাইবার মনিটরিং অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি প্রদীপ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মধুসুদন বর্মন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি জীবধন বর্মনসহ র‌্যাব সদস্যরা।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম