ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে ইউএনএইচসিআর প্রধানের বৈঠক

বিশ্ব | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(১ বছর আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৩:১৬ অপরাহ্ন

banglahour

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপো গ্রান্ডি সোমবার নিউইয়র্কে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার হোটেলেই এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গা সংকটের বর্তমান অবস্থা, আন্তর্জাতিক সহায়তা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয় বলে সূত্র জানায়।

প্রধান উপদেষ্টা ইউনূস বাংলাদেশের ওপর রোহিঙ্গা সংকটের বহুমুখী প্রভাবের কথা তুলে ধরে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহায়তা এখন আরও জরুরি।

ইউএনএইচসিআর প্রধান ফিলিপো গ্রান্ডি বাংলাদেশ সরকারের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে দুই পক্ষই আসন্ন আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম