ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুয়াকাটায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর জুলাই যোদ্ধা নুরুজ্জামান কাফির পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করল জেলা প্রশাসন

সারাদেশ | কুয়াকাটা প্রতিনিধি

(১ বছর আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৪:৩৪ অপরাহ্ন

banglahour

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও জুলাই যোদ্ধা নুরুজ্জামান কাফিকে পূর্ণ ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার লক্ষ্যে তার পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে কাফির বাড়ি পরিদর্শন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক এবং উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আশ্বাস দেন যে, দ্রুত সময়ের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন পাঠানো হবে এবং নুরুজ্জামান কাফিকে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তবে দীর্ঘ ৮ মাস পার হয়ে গেলেও ক্ষতিপূরণ না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন কাফি।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুর্বৃত্তরা কাফির বাড়িতে আগুন দেয়। এসময় তার পিতা-মাতাসহ পরিবারের সদস্যরা ঘরে থাকলেও তারা নিরাপদে বের হয়ে আসেন। এ ঘটনায় অভিযুক্ত শাহাদাৎ হাওলাদার (২২) ও মাহফুজ মোল্লা (২১) বর্তমানে জেল হাজতে রয়েছে।

 

(নুরুজ্জামান কাফি, কন্টেন্ট ক্রিয়েটর):
আমি দীর্ঘ ৮ মাস ধরে ক্ষতিপূরণের অপেক্ষায় আছি। আজ জেলা প্রশাসনের কর্মকর্তারা এসে আশ্বাস দিয়েছেন, আশা করছি দ্রুত ন্যায়বিচার ও পূর্ণ ক্ষতিপূরণ পাবো।

 (মহসিন উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক – সার্বিক, পটুয়াখালী):
আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে সরকারের কাছে দ্রুত প্রতিবেদন পাঠানো হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম