ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুমিল্লার এএফসি হেল্থ লিমিটেড হাসপাতাল পুনরায় চালুর দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

স্বাস্থ্য | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি

(১১ মাস আগে) ১ অক্টোবর ২০২৫, বুধবার, ২:১২ অপরাহ্ন

banglahour

কুমিল্লার এএফসি হেল্থ লিমিটেড হাসপাতাল  পুনরায় চালুর দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে হাসপাতালের সাথে জড়িতরা। বুধবার সকালে কুমিল্লা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। পরে কুমিল্লা প্রেসক্লাবে সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, হাসপাতালটি যখন নানা অব্যবস্থাপনার কারনে বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, তখন হাসপাতালটি পুনরায় চালু করতে তারা প্রায় ৩ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু এখন মালিক কর্তৃপক্ষ চুক্তি হওয়া পক্ষের সাথে প্রতারণা করে নতুন করে অন্যদের কাছ থেকে টাকা নিচ্ছে। এতে ২৩ জন বিনোয়গকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিনিয়োগকারীদের মধ্যে পরিচালক খায়রুন্নেসা, হাবিবুর রহমান, মামুনুর রশীদ রিপন, জসিম উদ্দিন,  মামুনুর রহমান, আসাদুজ্জামান রাসেল, মোজাম্মেল হকসহ অন্যান্যরা।
উল্লেখ্য,  এএফসি হেল্থ লিমিটেড হাসপাতালটি কুমিল্লা অঞ্চলের হৃদ রোগ চিকিৎসায় আধুনিক সরঞ্জাম নিয়ে সেবা চালু কার্যক্রম শুরু করেছিল।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম