ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিআইডি’ ও ‘আহট’-এর নির্মাতা বিপি সিং আর নেই

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১ ঘন্টা আগে) ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ৯:১৬ পূর্বাহ্ন

banglahour

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’ ও ‘আহট’-এর নির্মাতা ও প্রযোজক ব্রিজেন্দ্র পাল সিং (বিপি সিং) আর নেই। ২৭ অক্টোবর (মঙ্গলবার) সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্রকর্মীদের সংগঠন ‘সিনটা’-র প্রতিনিধি অমিত বেহল এবং চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত। বিপি সিংয়ের প্রয়াণে ভারতীয় টেলিভিশন ও বিনোদন জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সনি টিভিতে সম্প্রচারিত অপরাধ ও তদন্তভিত্তিক ধারাবাহিক ‘সিআইডি’ এবং ভৌতিক ঘরানার ‘আহট’ তৈরি করে তিনি ভারতীয় টেলিভিশনের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়েছেন। একাধিক প্রজন্মের দর্শককে তিনি পর্দার সামনে ধরে রেখেছিলেন।

‘সিআইডি’র জনপ্রিয় চরিত্র ‘দয়া’ খ্যাত অভিনেতা দয়ানন্দ শেঠি জানান, কাজের প্রতি বিপি সিংয়ের ভালোবাসা ও নিবেদন ছিল প্রবল। অভিনয়ের পাশাপাশি ক্যামেরার কাজেও তিনি অসাধারণ দক্ষ ছিলেন।

ভারতের পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে পাস করার পর নিউজ ক্যামেরাম্যান হিসেবে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন। পরবর্তী সময়ে তিনি ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেন।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম