ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুর্গাপূজার মহানবমীতে অশুভ শক্তি বিনাশে ঐক্যের আহবান রকিবুল ইসলাম বকুলের

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা

(১০ মাস আগে) ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৮:২০ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, দুর্গাপূজার মূল বার্তা হলো অশুভ শক্তির বিনাশ। অশুভ শক্তি থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা অভিন্ন—একমাত্র ঐক্যই আমাদের শক্তি।

বুধবার (০১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে খুলনা নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি বলেন, আজ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিচল থাকবো। মতপার্থক্য ভুলে গিয়ে ৫ আগস্টের পর আমরা নতুন একটি খুলনা ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন পূরণ করতে হলে ঐক্যের বিকল্প নেই।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। রাতের নির্বাচন, ডামি প্রার্থী ও একতরফা আসন বণ্টনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তবে ছাত্র-জনতার আন্দোলন ও বিপ্লবের মাধ্যমে সেই অধ্যায় শেষ হয়েছে। এখন জনগণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অপেক্ষায় আছে।

জাতীয় নির্বাচনের প্রসঙ্গে বকুল বলেন, ফেব্রুয়ারির নির্বাচন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। এ নির্বাচন সফল করতে হলে সবাইকে সজাগ থাকতে হবে এবং যারা এ নির্বাচন বানচাল করতে চাইবে, তাদের প্রতিহত করতে হবে।

স্থানীয় সমস্যা ও প্রতিশ্রুতি

রকিবুল ইসলাম বকুল আশ্বাস দিয়ে বলেন, পূজার পর জলাবদ্ধতা নিরসনে সাবমার্শিবল পাম্প স্থাপন করা হবে। কৃষকদের তাৎক্ষণিক সমস্যার সমাধানে দলের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে এবং বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলে দীর্ঘমেয়াদী সমস্যাগুলোরও সমাধান করা হবে।

তিনি পূজারীদের উদ্দেশ্যে বলেন, “যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কোনো অশুভ শক্তি আমাদের স্বপ্ন ভঙ্গ করতে পারবে না। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর অগ্রিম শুভেচ্ছা জানান।

উপস্থিতি

এ সময় উপস্থিত ছিলেন—

খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী

খালিশপুর থানা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আলী বাবু

হিন্দু ট্রাস্টের ট্রাস্টি সত্যনন্দ দত্ত

থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস

হাদার আলী তরফদার, শেখ নুরুল ইসলাম নুরু, শেখ মিজানুর রহমান মিজান, মাহমুদ হাসান শান্ত, শেখ ইকরাম হোসেন, শেখ সাকের উল্লাহ তুহিন, শেখ মফিজুল ইসলাম ডালিম, আমিনুল ইসলাম বাবু, আলমগীর খন্দকার মনি প্রমুখ।

পরে তিনি নগরীর বড় বয়রা সনাতন ধর্ম সভা দাসপাড়া, বৈকালী পালপাড়া সার্বজনীন পূজা মন্দির, খালিশপুর ও রায়ের মহল হরি মন্দিরসহ একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম