ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাংবাদিক দেলোয়ারকে হুমকি, প্রেসক্লাবের নিন্দা

সারাদেশ | মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী প্রতিনিধি

(১ বছর আগে) ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৩:২৫ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর দুমকি প্রেসক্লাব সভাপতি ও প্রবীণ সাংবাদিক মো. দেলোয়ার হোসেনকে হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রেসক্লাব দুমকি।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর চয়বয়ড়ায় চুরির ঘটনা কাভার করতে গেলে বহিষ্কৃত ছাত্রদল নেতা চাকলাদার গোলাম সরোয়ার তাকে লাঞ্ছিত করে হুমকি দেন। এ ঘটনায় দেলোয়ার হোসেন থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে কিছু ব্যক্তি তার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রেসক্লাবের নেতারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকদের মানহানি করার উদ্দেশ্যে করা হচ্ছে। অতীতে দেলোয়ার হোসেনও পেশাগত দায়িত্ব পালনের সময় একাধিক হামলা ও মামলার শিকার হয়েছেন।

প্রেসক্লাব স্পষ্ট জানিয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করলে তা বরদাস্ত করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন জানান, ৩০ সেপ্টেম্বরের সাধারণ সভায় এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি বলেন, “আমরা সত্য প্রকাশে অটল থাকব, মিথ্যা রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম