ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঈশ্বরগঞ্জে মুরগি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে হত্যা

অপরাধ | ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১০:৪৯ পূর্বাহ্ন

banglahour

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোছা. রৌশনারা বেগম (৫০) নামের এক নারীকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খৈরাটি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রৌশনারা বেগম মৃত আব্দুল জলিলের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত সাখাওয়াত হোসেন (২১) ওই নারীর প্রতিবেশী ও নাতী। সে একই গ্রামের মোস্তুফা মিয়ার ছেলে।

ঘটনার পর পুলিশ সাখাওয়াতসহ তার বাবা মোস্তুফা (৪৮) ও বড় ভাই সাজ্জাদ হোসেনকে (২৪) আটক করেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রৌশনারা বেগমের পরিবারের সঙ্গে মোস্তুফার পরিবারের পূর্ব থেকে বিরোধ ছিল। শুক্রবার সন্ধ্যায় রৌশনারার একটি মুরগি মোস্তুফাদের বাড়িতে ঢুকে যায়। মুরগি আনতে গেলে উভয় পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে মোস্তুফার ছোট ছেলে সাখাওয়াত হোসেন দা হাতে দৌড়ে এসে রৌশনারার ঘাড়ে কুপ দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পুত্রবধূ হাফসা আক্তার জানান, “শাশুড়ি মুরগি আনতে গেলে মোস্তুফার ছেলে সাখাওয়াত দা দিয়ে কুপিয়ে হত্যা করে। আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর প্রধান অভিযুক্তসহ তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি ও লাঠি উদ্ধার করা হয়েছে। অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম