ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ২০০ পিচ ইয়াবাসহ রাজু ও মিরাজ নামের ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

অপরাধ | ইমরান খান,রাজবাড়ী প্রতিনিধি

(১ বছর আগে) ৪ অক্টোবর ২০২৫, শনিবার, ২:৫৪ অপরাহ্ন

banglahour

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পাংশা থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজু ও মিরাজ নামের ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মফিজুল ইসলাম।

তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল বাহাদুরপুর গ্রামে অভিযান পরিচালনা কালে রামকোল বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ রাজু মৃধা (২৪), পিতা-শুকুর মৃধা, সাং রামকোল বাহাদুরপুর, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী,  মোঃ মিরাজ ইসলাম (৩৩), পিতা-মৃত আসলাম মিয়া, সাং কমলাপুর, থানা- খোকসা, জেলা- কুষ্টিয়াকে আটক করা হয়।

এ সময় তাদের নিকট থেকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট  উদ্ধার করা হয়।

গ্রেফতাকৃতরা দির্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল তাদেরকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ডিবির ওসি মফিজুল ইসলাম।

 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম