চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রাম থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ সোয়াদ নামে এক যুবককে আটক করেছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার কেশবপুর পূর্বপাড়ায় পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।আটক সোয়াদ ওই এলাকার স্থায়ী বাসিন্দা মরহুম জসিমের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ২টা ১৫ মিনিট থেকে শনিবার সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে সোয়াদের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এ সময় জব্দ করা হয় একটি শটগান, পাঁচ রাউন্ড গুলি, নয়টি ধারালো দেশীয় অস্ত্র ও একটি ঢাল।
সেনাবাহিনী জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোয়াদ অবৈধ অস্ত্র মজুদের কথা স্বীকার করেছে। পরে তাকে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
