ঢাকা, ২ জুন ২০২৬, মঙ্গলবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

স্বাস্থ্য | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

(৭ মাস আগে) ৫ অক্টোবর ২০২৫, রবিবার, ২:৪৬ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে টানা ২য় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৫০ জন স্বাস্থ্য সহকারী এই কর্মসূচিতে অংশ নেন।

রবিবার সকাল সাড়ে ১১ টায় দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়ালে ব্যানার টাঙিয়ে এ কর্মবিরতি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কটিয়াদী  উপজেলা শাখার সদস্যরা।

তাদের দাবির মধ্যে রয়েছে, বেতনবৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রদায়ন, টেকনিক্যাল পদমর্যদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেট প্রদান।


স্বাস্থ্য সহকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। বাধ্য হয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন। তারা দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।


কর্মবিরতিতে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হানিফা,সাধারন সম্পাদক নাজিরুল ইসলাম সবুজ,সহকারি স্বাস্থ্য পরিদর্শক সমিতির সদস্য মেজবাহ উদ্দিন,স্বাস্থ্য সহকারি সংগঠনের সহ সাঃ সম্পাদক মাহবুবুর রহমান,সদস্য বাবুল মিয়া,স্বাস্থ্য সহকারি নাছিমা আক্তার। এসময় হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও স্বাস্থ্য সহকারিগন উপস্থিত ছিলেন।

 

 

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯