ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে রাঙ্গামাটিতে জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ৫ অক্টোবর ২০২৫, রবিবার, ৫:৫৮ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটি জেলা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তিন দিনব্যাপী নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, আর এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী দায়িত্ব পালনের সময় প্রত্যেক সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।”
তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষতা বজায় রেখে আইন-শৃঙ্খলা রক্ষার মাধ্যমে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ বদ্ধপরিকর।”
পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করে বলেন, রাঙ্গামাটি জেলা পুলিশ সদস্যরা শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আগামীতে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম