ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মোরেলগঞ্জে কৃষককে কুপিয়ে পিটিয়ে হত্যা: যুবলীগ নেতা সোহেলসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

অপরাধ | মনিরুল ইসলাম দুলু ,বাগেরহাট প্রতিনিধি

(১ বছর আগে) ৫ অক্টোবর ২০২৫, রবিবার, ৮:১৮ অপরাহ্ন

banglahour

বাগেরহাটের মোরেলগঞ্জে চিংড়াখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল খানের নেতৃত্বে হামলায় কালাম খান (৪৮)হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। সোহেল খানকে প্রধান আসামি করে মোট ১২ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ছোট জামুয়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত কালাম খান উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ডেপুয়ার পাড় গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে।

নিহতের ছেলে মিঠু খান জানান, রাতে ছোট জামুয়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে বসে তার বাবা কালাম খান ও বড় চাচা লুৎফর খান চা পান করছিলেন। এ সময় যুবলীগ নেতা সোহেল খানের নেতৃত্বে একদল লোক তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কালাম খানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লুৎফর খানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায়  নিহতের ছেলে মিঠু খান বাদী চিংড়াখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল খানকে প্রধান আসামী করে  মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলায় ১২ জনকে আসামি করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিহত কালাম খানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে ।” আসামী যুবলীগ নেতা সোহেল খানের বিরুদ্ধে মোরেলগঞ্জ ও পিরোজপুরের জিয়ানগর থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।#

 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম