ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মা ইলিশ রক্ষা অভিয়ানে হিজলায় ৪ জেলে আটক

অপরাধ | হিজলা প্রতিনিধি

(১ বছর আগে) ৬ অক্টোবর ২০২৫, সোমবার, ৯:২৮ অপরাহ্ন

banglahour

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে 'মা' ইলিশ সংরক্ষণ অভিযানে ৪ জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদেরকে মৎস্য আইনে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও প্রায় ১৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

জানা যায় গত ০৬ সেপ্টেম্বর,সোমবার সরকারি নিদের্শনা মোতাবেক হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডলের নেতৃত্বে একটি চৌকস টিম রাতে হরিনাথ পুর, আবুপুর লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মেহেদী হাসান (২১), রফিকুল ইসলাম (১৯), খোকন খনকার (৪০) ও ইমরান (৩২) নামে চারজনকে আটক করেন।

হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ জানান, অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের জন্য ৪ জন জেলেকে আটক করা হয়েছে।  উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটককৃত জেলেদের নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আমাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম