ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে ওয়ান শুটারগান সহ দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

অপরাধ | রাজবাড়ী প্রতিনিধি

(১ বছর আগে) ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২:৪০ অপরাহ্ন

banglahour

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামে যৌথ বাহিনীর  অভিযানে একটি ওয়ান শুটারগান সহ দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের মনির বিশ্বাস এর বাড়ির পশ্চিম পাশে ডুমুর গাছের নিচে হইতে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।

পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া তালিকায় রয়েছে, ১টি হাতে তৈরি সচল ওয়ান শুটার পাইপ গান, ১টি সবুজ রংয়ের তাজা কার্তুজ। ৫টি সবুজ রংয়ের পটকা, ১টি হাঁসুয়া ও ১টি হকিস্টিক।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন এ বিষয়ে পরবর্তি আইনানুগ ব্যাবস্থা পক্রিয়াধীন রয়েছে।


 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম