বাগেরহাটের কচুয়ায় (৮ অক্টোবর) বুধবার সকাল ৮টায় সাইনবোর্ড শরণখোলা আঞ্চলিক মহাসড়কের পিংগড়িয়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে, শরণখোলা থেকে ছেড়ে আশা দোলা পরিবহন ও সাইনবোর্ড থেকে আশা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থানেই সাতক্ষীরা জেলার আসাদুর রহমান (৩৫) মারা যায়, তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী বিএম মাধ্যমিক বিদ্যালয়ের গনিত শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন ।
বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদ্দার বলেন, আসাদুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এ বিষয়ে বাগেরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান (এসপি) বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।ঘাতক দোলা পরিবহন টি উদ্ধার করে পুলিশ থানা হেফাজতে নেওয়ার চেষ্টা চালাচ্ছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
