ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক লাখ ৭২ হাজার তিনশত ৭০ শিশু পাবে বিনামূল্যে টাইফয়েড টিকা

স্বাস্থ্য | শেখ লিয়াকত হোসেন ব্যুরো প্রধান খুলনা

(৬ মাস আগে) ৮ অক্টোবর ২০২৫, বুধবার, ৪:২৭ অপরাহ্ন

banglahour

খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক লাখ ৭২ হাজার তিনশত ৭০ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ আয়োজিত ইপিআই কর্মসূচির আওতায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে এ তথ্য জানানো হয়।
খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সকল শিশু যেন টিকা নিতে পারে তা নিশ্চিত করতে হবে। জন্ম নিবন্ধন সদন না থাকলেও শিশু টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে বিশেষ ব্যবস্থায় টিকা নিতে পারবে। কোন শিশু অসুস্থ থাকলে টিকা নিতে না পারলেও পরবর্তীতে সুস্থ হলে টিকা দিতে পারবে। তিনি সকলের অবগতির জন্য জানান এই টিকা শতভাগ নিরাপদ, এটি কোন পরীক্ষামূলক টিকা নয়। সুস্থ-সবল-জাতি গঠনে টাইফয়েড টিকাদান শতভাগ সফল হবে বলে তিনি আশা করেন।
টিকা ক্যাম্পেইনের আওতায় কেসিসি এলাকায় পাঁচশত ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পালিত হবে। 
খুলনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি) এর আওতায় প্রথম দুই সপ্তাহ (১২-৩০ অক্টোবর) পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহ (১-১৩ নভেম্বর) কমিউনিটিতে নিয়মিত এবং স্থায়ী কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে একডোজ টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে  ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

টিকা ক্যাম্পেইনে দুইশত ৫২ জন টিকাদানকারী, তিনশত ৫০জন স্বেচ্ছাসেবী, ৬২জন প্রথম সারির সুপারভাইজার, আটজন দ্বিতীয় সারির সুপারভাইজার, চারজন কোল্ড চেইন ম্যানেজমেন্ট এবং চারজন আইটি ম্যানেজমেন্ট দায়িত্ব পালন করবেন।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯