ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহের মুক্তাগাছায় ভ্যানচালক হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

অপরাধ | ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২:০৪ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের মুক্তাগাছায় ভ্যানচালক জাহিদুল ইসলাম হত্যা মামলায় সোহেল রানাকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত সোহেল রানা মুক্তাগাছার মন্ডলসেন পশ্চিমপাড়ার চান মিয়ার ছেলে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন অভিযুক্ত  সোহেল রানার উপস্থিতিতে এ আদেশ দেন।
মামলার বিবরনে জানা যায়, ২০১৫ সালে ১৭ সেপ্টেম্বর দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডলসেন পশ্চিম পাড়ার রফিকুল ইসলামের ছেলে ভ্যানচালক জাহিদুল ইসলাম প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফিরলে জাহিদের মোবাইল ফোনে যোগাযোগ করলে মোবাইলটি বন্ধ পান পরিবারের লোকজন। রাতে খোঁজাখুজির পর পাওয়া না গেলে পরদির সকালে এলাকাবাসি জানতে পারে খালের মধ্যে গলায় ছুড়ি দিয়ে কাটা একটি লাশ পাওয়া গেছে। পরিবারের লোকজন এসে লাশটি সনাক্ত করে। পরে বাবা রফিকুল ইসলাম মুক্তাগাছা থানায় হত্যা মামলা করলে পুলিশ তদন্তে সোহেল রানাকে গ্রেফতার করে।
অভিযুক্ত সোহেল রানার জবানবন্দী ও  ২০ জন সাক্ষির সাক্ষ্য এবং আইনজীবিদের জেরা-তর্ক শেষে আদালত এই আদেশ দেন। মামলায় রাষ্ট্র্রপক্ষের আবুল কালাম আজাদ ও আসামী পক্ষের মো. শহীদুল হক শহীদ মামলাটি পরিচালনা করেন।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম